ভালবাসা শব্দটি সম্পর্কে আমরা সবাই পরিচিত। বিশেষ করে তরুণ-তরণীদের মাঝে এই শব্দটি বেশ প্রচলিত। তাদের মধ্যে ভালবাসা শব্দটি শুনলে অন্য ধরনের আবেগ কাজ করে। একবন্ধু যদি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে অন্য বন্ধু তা জানার জন্যে উদগ্রীব হয়ে পড়ে। এত কিছুর মধ্যেও আমরা ভালবাসা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানি না।
সম্প্রতি একটি গবেষণায় ভালবাসা সম্পর্কে ৫ টি নতুন তথ্যের সন্ধান মিলেছে। রবিবার ভারত ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১. ভালবাসা কোন ব্যক্তিগত আবেগের বিষয় নয়। এটি একটি বাস্তবিক বিষয়। যখন কোন ব্যক্তি কারো প্রেমে পড়ে তখন তাদের মধ্যে প্রাকৃতিকভাবেই একধরনের শক্ত বন্ধনের সৃষ্টি হয়। এমনকি একজন আরেকজনের দর্পণ স্বরুপ হয়ে যায়। তাদের মধ্যে বড় ধরনের মানসিক এক পরিবর্তন আসে। অর্থাৎ ভালবাসা একধরনের ঢেউ যা উভয়ের মধ্যেই একই সময়ে প্রবাহিত হয়।
২. আগে বলা হত যারা সমাজ বা মানব সম্প্রদায় নিয়ে বেশি চিন্তা ভাবনা করত তারা নাকি বেশিদিন বাঁচত। কিন্তু এ বিষয়টি এখন একেবারেই হাস্যকর। নতুন একটি গবেষণায় দেখা গেছে, যখন কোন মানুষ কারো প্রেমে পড়ে তার শরীরে ভগাস নার্ভ এর চলাচল বেড়ে যায়। এটি মানুষের দেহ ও মস্তিষ্কের মধ্যে সম্পর্ক রক্ষা করে এবং তার মধ্যে কার্যক্ষমতা বাড়ায়।
৩. কারো সাথে ভালবাসার সম্পর্কে জড়ালে তার মধ্য থেকে সকল ধরনের নেতিবাচক দিক দূর হয়। সে সবকিছুকে ইতিবাচকভাবে নেয়। মনে মানুষের জন্যে মায়া তৈরি হয়।
৪.আপনি যদি কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে যতদূর সম্ভব আপানার আশপাশের বন্ধুবান্ধব বা পরিবারকে জানান। মাঝেমাঝে একাকি তার কথা ভাবুন। দেখবেন আপনার মন ভাল থাকবে। আপনার একাকিত্ব মনে হবে না। আপনি নিজেকে সব জায়গায় নিরাপদ মনে করবেন।
৫. ভালবাসা মানুষের জীবনে ইতিবাচক অনেক পরিবর্তন আনে। ভালবাসার সম্পর্কে জড়ালে নিজেকে অনেক সুখী মানুষ মনে হয়।
ভালবাসা বা প্রেম যাই বলুন না কেন, আপনি যদি নিজেকে সঠিক অবস্থানে রেখে এ সম্পর্কটি চালিয়ে যেতে পারেন তাহলে জীবনে অনেক লাভবান হবেন। তবে প্রেমের প্রতি কখনো আসক্ত হবেন না। অন্য সবকিছুর মত স্বাভাবিকভাবে চালিয়ে যাবেন।