ই-মেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন?
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার (লগ-ইন) সময় যখন ঢুকতে পারবেন না তখন লগ-ইন-এর নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পৃষ্ঠা এলে I don’t know my password নির্বাচন করে Email address বক্সে ই-মেইল ঠিকানা লিখে Continue-তে ক্লিক করুন। এখন কোড বক্সে ওপরের কোডগুলো লিখে Continue-এ ক্লিক করুন। নতুন পেইজ আসলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করাই থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার বিকল্প ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি রিকভার করতে পারবেন।আপনার ই-মেইল আইডিতে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার বিকল্প ই-মেইল ঠিকানার পাসওয়ার্ডও যদি ভুলে গিয়ে থাকেন তাহলে Answer my security question নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। নতুন পেইজ আসলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি রিকভার করতে পারবেন। প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। এখানে একটি ফরম পাবেন সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন।
ফরম পূরণ করার সময় সব প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি রিকভার করতে পারবেন। (শেষ)